সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

ভৌতিক: বাচ্চাটার পেছনে ও কে???

নিউজ ডেস্ক২ জুন ২০১৮২ মিনিট পড়া
ভৌতিক: বাচ্চাটার পেছনে ও কে???

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাচ্চাদের নিয়ে বনভোজনে গিয়েছিলেন যুক্তরাজ্যের নিউক্যাসলের বাসিন্দা লৌরা ওয়াটসন। ছুটিতে সুন্দর কিছু সময় ব্যয় করতে পকেটের টাকা খরচ করে যান প্ল্যাসি উডস পার্ক’এ। সেখানেই সম্মুখীন হন ভৌতিক অভিজ্ঞতার। তাও আবার দিনে-দুপুরে।

বনের মধ্যে ১৫ বছরের মেয়ে শার্লট হিল, ৯ বছরের ছেলে ব্রায়ান এবং ১৬ বছরের চাচাতো ভাই জ্যাককে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওয়াটসন। মাঝে মাঝে স্মার্ট ফোনে ছবিও তুলছিলেন। সেখানেই সবার অজান্তে কি ভয়ানক দৃশ্য যে ধারণ করেছিলেন, তা টেন পান বাড়িতে এসে।

বাড়িতে ফিরে ছবিগুলো পরীক্ষা করতে গিয়ে এক জায়গায় লৌরা ওয়াটসনের দৃষ্টি আটকে যায়। মনোযাগ দিয়ে সেই ছবি পরীক্ষা করে অদ্ভুত ব্যাপার দেখতে পান।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে’র খবরে প্রকাশ, ছবিতে ছেলে ব্রায়ানের পেছনে একটি অদ্ভুত শিশুকে দেখা যাচ্ছিল। প্রায় ব্রায়ানের বয়সী ছেলেটির চেহারার একাংশ দেখা গেলেও বোঝা যাচ্ছিল তা বেশ ভয়ানক।

কিন্তু লৌরা ও তার পরিবারের স্পষ্ট মনে আছে, ছবিটি তোলার সময় ঘটনাস্থলের আশপাশে কেউ ছিল না। ছবিটি এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ভাইরালে পরিণত হয়।

ছবির ব্যাপারে সংবাদমাধ্যমকে ওয়াটসন জানান, ‘দৃশ্যটি দেখেই আত্মাটা যেন প্রায় বের হয়ে যাচ্ছিল। ছবির ছেলেটিকে ভালো করে দেখুন। ওটা যে কোনো মানুষ নয়, তা প্রথম দেখাতেই বোঝা যায়।‘

শার্লট জানায়, ছবিটা দেখার পর থেকে ভাই ব্রায়ানকে এড়িয়ে চলছে সে। তার ভয়, পার্কের ভুতটা যদি এখনও ভাইকে ত্যাগ না করে!

আর যার পেছনে ব্যাখ্যাতীত মূর্তিটিকে দেখা গেছে, সেই ব্রায়ান বলছে, ছবিটা দেখার পর থেকে সে রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না। সব সময় ভয় তাকে তাড়া করে ফিরছে।

ওয়াটসনের পরিবারই শুধু নয়, পরিচিতেরাও ব্যাপারটিকে ভৌতিক কিংবা অলৌকিক বলেই মত দিচ্ছেন। আর লৌরার আশা, পার্কে যাই ঘটে থাকুক না কেন তা সেখানেই ইতি ঘটেছে।