সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে : ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেন, আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই সুষ্ঠু ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা করছে।

মন্ত্রী আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি আওয়ামী লীগই বিজয়ী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, দুই তিনদিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও একসপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে।