সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

ভোটের পরিবেশে সন্তুষ্ট: সরোয়ার

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ভোটের পরিবেশে সন্তুষ্ট: সরোয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বরিশালে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সুষ্ঠ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।

সকাল থেকে বরিশালের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

সকাল সাড়ে ১১টায় নগরীর সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বরিশাল-৫(সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

ভোট দেওয়া শেষে সরোয়ার বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এভাবে ভোট গ্রহণ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।

কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রে নিযুক্ত থাকা প্রিজাইডিং অফিসার।

এদিকে ভোট সুন্দর ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

‎‎বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী।  বরিশাল জেলার ৬টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এরমধ্যে নারী ভোটার ১১ লাখ ১৯ হাজার ৯৩ জন, পুরুষ ভোটার ১১ লাখ ৩৬ হাজার ৪৬৭ জন। বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ‎ভোট কেন্দ্র ৮৩৩ টি।

 

সূত্র: যুগান্তর