লাইফ স্টাইল

ভোজনরসিকদের জন্য সুখবর!

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

সারা দেশে খাবারের ডেলিভারি পরিষেবার পরিধি আরো বাড়াল ফুড ডেলিভারি সার্ভিস সংস্থা ফুডপাণ্ডা। এ পর্যন্ত দেশের সাতটি বড় শহরে ফুডপাণ্ডার পরিষেবা পাওয়া যেত।

এবার আরো ১৩টি শহরে ফুড ডেলিভারি সার্ভিস চালু করল ফুডপাণ্ডা।

এখন থেকে দেশের মোট ২০টি শহরে খাবারের ডেলিভারি পরিষেবা পাওয়া যাবে ফুডপাণ্ডার।

যে ১৩টি শহরে ফুডপাণ্ডার পরিষেবা চালু হল সেগুলি হল, জয়পুর, চণ্ডীগড়, কানপুর, লখনোউ, ইন্দোর, আমেদাবাদ, নাসিক, নাগপুর, মাইসুরু, ভুবনেশ্বর, গুয়াহাটি, বিশাখাপত্তনম আর কোয়েম্বাটোর।

এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার এসব শহরের গ্রাহকরাও সহজেই ফুডপাণ্ডার মাধ্যমে নিকটবর্তী পছন্দসই রেস্তোরাঁর খাবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

সংস্থার সিইও প্রনয় জিভ্রাজকা জানান, ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি বেশি ডেলিভারি পার্টনার যুক্ত হয়েছেন ফুডপাণ্ডার সঙ্গে। অক্টোবর মাসের মধ্যেই মোট ৬০ হাজার ডেলিভারি পার্টনার যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে ফুডপাণ্ডা ।