সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ভেতরে আফিফের লাশ, গ্রেনেড-সুইসাইডাল ভেস্ট

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ভেতরে আফিফের লাশ, গ্রেনেড-সুইসাইডাল ভেস্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর আজ রোববার ভবনটিতে ফের প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনতলা ভবনে প্রবেশ করে ২৫ সদস্যর একটি বোমা নিষ্ক্রিয়করণ দল। ঘটনাস্থলে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। এর আগে সকালে ঘটনাস্থলে গিয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ওই ভবন ঘিরে রাখে।

 

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন ডিভিশনের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার জানিয়েছেন, রোববার সকাল থেকে তারা ভবনের ভেতরে সার্চ শুরু করেছেন। ভেতরে তিনটি কক্ষ আছে। একটি কক্ষ টিয়ার শেল গ্যাস দ্বারা পূর্ণ। এটিতে এখনো প্রবেশ করতে পারেননি। ওই রুমে জঙ্গিনেতা তানভীর কাদরীর ছেলে আফিফ ওরফে শহীদ কাদরীর লাশ পড়ে আছে। বাকি দুটি কক্ষে তারা প্রবেশ করতে পেরেছেন।

 

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ওই গ্যাসপূর্ণ কক্ষের ভেতরে গিয়ে গ্যাস নিঃসরণ করবে। পরে কক্ষটিতে প্রবেশ করবে বোমা ডিসপোজাল ইউনিট। মোট পাঁচটি গ্রেনেড পাওয়া গেছে। এর মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। এ ছাড়া, দুটি সুইসাইডাল ভেস্ট আছে। বোমা ডিসপোজাল ইউনিটের কাজ শেষে সিআইডি ভবনে প্রবেশ করে তদন্ত করবে।’

 

প্রলয় কুমার আরো বলেন, ‘আফিফ কাদরী কীভাবে মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ওপেন গোলাগুলি হয়েছে, টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হয়েছে। তার কাছেও পিস্তল ছিল।’

 

সিটিটিসির এডিসি ও বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান ছানোয়ার হোসেন বলেন, ‘লাশের পাশে ও দরজার পাশে সুইসাইডাল ভেস্ট আছে। দরজার পাশের ভেস্টটি জেবুন্নাহার শিলার। তিনি গতকাল আত্মসমর্পণ করেছেন।’

 

ছানোয়ার হোসেন আরো বলেন, ‘ড্রেসিং টেবিলের ওপরে ও খাটের ওপরে দুটি গ্রেনেড আছে। গ্রেনেডের পিনগুলো খোলা। যেকোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। রান্নাঘরের তাকের ওপর একটি গ্রেনেড আছে।’

 

তিনি বলেন, ‘জঙ্গিরা মারা যাওয়ার আগে আমাদের জন্য কোনো ফাঁদ তৈরি করে গেছে কি না, তা এখনো বোঝা যাচ্ছে না।’

সূত্র:রাইজিংবিডি