সিল্কসিটিনিউজ ডেস্ক:
শীতের সময় সব ধরনের ত্বকই শুষ্ক হয়ে যায়। এ ক্ষেত্রে লোশন বা ময়েশ্চারাইজিং ক্রিম তো লাগাতেই হবে, তবে ভেজা শরীরে। ত্বকের শুষ্কতা দূর করতে এমন পরামর্শই দিয়েছেন রেড বিউটি সেলুনের সিইও আফরোজা পারভীন। এ সময়টাতে কী কী কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক হয় এবং কীভাবে এর যত্ন নেবেন সে সম্বন্ধে আফরোজা পারভীনের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

যে লক্ষণগুলো দেখে বুঝবেন ত্বক শুষ্ক
১. চোখের চারপাশ ও মুখের আশপাশে বলিরেখা পড়া,
২. ত্বকে সাদা সাদা রেখা পড়া,
৩. ত্বকের ওপর সাদা সাদা চামড়া ভেসে থাকা,
৪. ত্বকের ভেতর থেকে শুকনো ভাব বা টানটান ভাব অনুভব,
৫. বাইরে থেকে চামড়া কুচকে যাওয়া।
ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়ার কারণ
১. আবহাওয়ার কারণে (শীতের কারণে),
২. অতিরিক্ত সাঁতার করার কারণে,
৩. রোদে বেশি যাওয়া এবং দীর্ঘ সময় থাকা,
৪. যে জায়গাগুলোতে হিট বা তাপ আছে যেসব জায়গায় বেশি থাকা (যেমন- রান্নাঘর),
৫. এসির মধ্যে দীর্ঘসময় থাকলে।
ত্বকের শুষ্কতা দূর করতে ঘরোয়া সমাধান
১. দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনটি পর ধুয়ে ফেলুন।
২. কলা চটকে নিয়ে এর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. দুধের সর ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনটি পর ধুয়ে ফেলুন।
৪. অতিরিক্ত খসখসে ত্বকের ক্ষেত্রে চালের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে হালকা স্ক্রাবিং করে নিন। এবার পানি দিয়ে ধুয়ে মুখ ভেজা থাকাবস্থায় ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে তিনদিন এই প্যাক ব্যবহার করবেন।
৫. জবের ময়দা, হলুদ গুঁড়ো ও সরিষার তেল মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৬. ডিমের কুসুম হালকা ফেটে পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার অলিভ অয়েল লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ভালো করে ধুয়ে মুখে সামান্য অলিভ অয়েল লাগান।
প্রয়োজনীয় পরামর্শ
১. শরীর অনুযায়ী সঠিক ডায়েট চার্ট অনুসরণ করুন,
২. সময় মেনে খাওয়ার চেষ্টা করুন অর্থাৎ প্রতি দুই ঘণ্টা পরপর খান,
৩. নিয়মিত ব্যায়াম বা যোগব্যায়াম করুন,
৪. ত্বকের সঠিক যত্ন নিন এবং জীবনযাপনে ব্যালেন্স আনুন,
৫. প্রতিদিন অন্তত ১০ গ্লাস পানি পান করুন।
সূত্র: এনটিভি









