সিল্কসিটিনিউজ ডেস্ক:
তিন দিন ধরে ভূত তাড়ানোর নামে চলছিল দরজা বন্ধ করে পুজোপাঠ। আর তার সঙ্গে লাগাতার ধর্ষণ।
ওঝার লালসার মুখে পড়ে ধর্ষণের শিকার হলেন এক কলেজ ছাত্রী। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ভান্ডানি এলাকায় এই ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত ওঝাকে গ্রেফতার করেছে। রবিবার ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃতকে আদালতে তোলা হয়েছে। সূত্র: এবেলা











