ছবিঘর

‘ভুলিনি তোমায়’ এবার হিন্দিতে

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছয় বছর আগে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল ‘ভুলিনি তোমায়’। কথা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জিসান খান শুভ। সংগীতায়োজনে ছিলেন আমজাদ হোসেন। এরই মধ্যে গানটি ১৪ কোটির বেশিবার দেখা হয়েছে ইউটিউবে।

এবার প্রকাশিত হবে গানটির হিন্দি ভার্সন ‘আধুরা’। এবারও কথা ও সুরের পাশাপাশি গেয়েছেন শুভ। সংগীত করেছেন আমজাদ। আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে বলে জানান শুভ।

তিনি বলেন, ‘কিছু গল্প শেষ হয় না, সুরে সুরে থেকে যায়। দর্শকদের ভালোবাসায় ভুলিনি তোমায় ফিরে আসছে নতুন রূপে! আপনাদের ভালোবাসার গান এবার হিন্দি ভার্সনে।’