সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভিয়েতনামে পৌঁছে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ভিয়েতনামে পৌঁছে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভিয়েতনামে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী। স্থানীয় সময় আজ বিকেল ৪টায় দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান তারকা এই মিডফিল্ডার।

দলের ম্যানেজার আমের খান হামজাকে হ্যানয় বিমানবন্দর থেকে আনতে যান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আধ ঘন্টার বেশি সময় লাগে।

হামজার ভিয়েতনাম যাওয়ার কথা ছিল গত রবিবার (২২ মার্চ)। কিন্তু এর আগের রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে তার ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় যথাসময়ে যেতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজে রওনা হয়ে আজ বিকেলে পৌঁছান তিনি।

হ্যানয় বিমানবন্দরে হামজা চৌধুরীকে স্বাগত জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

হামজা হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে যখন ঢাকায় এসেছিলেন, তখন ইংল্যান্ড থেকে সকালে এসে বিকেলে অনুশীলন করেছেন। তবে ভ্রমণক্লান্তি থাকায় আজ তার গা গরম করার সম্ভাবনা কম। তবে তিনি অনুশীলন মাঠে দলের সবার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।

২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

পরের দিন সিঙ্গাপুরে যাবেন হামজা-জামাল-মোরছালিনরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। ম্যাচ দুটি খেলে তপু-রাকিবরা ঢাকায় ফিরবেন, হামজা চলে যাবেন ইংল্যান্ডে।