সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

ভিনগ্রহের জীব ঠেকাতে নাসা ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
ভিনগ্রহের জীব ঠেকাতে নাসা ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: পৃথিবীকে যেন ভিনগ্রহের জীব থেকে রক্ষা করা যায়, সেজন্যে ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সুনির্দিষ্টভাবে বললে, এই প্ল্যানেটরি প্রটেকশন অফিসারের কাজ হবে পৃথিবী থেকে যেসব মানুষ এবং মহাকাশযান মহাকাশে যাচ্ছে, সেগুলো যেন কোন জীবদূষণের শিকার না হয়, সেটা দেখা।
তবে শুধু পৃথিবীকে রক্ষা করাই তার কাজ হবে না। পৃথিবীর জীব-জীবানু যেন আবার অন্য গ্রহে গিয়ে সেখানে দূষণ না ঘটায়, সেটাও তাকে দেখতে হবে।
এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪০৬ ডলার থেকে ১ লাখ ৮৭ হাজারের মধ্যে।
কেবলমাত্র মার্কিন নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
তবে গ্রহগুলোকে দূষণ থেকে রক্ষার এই আইডিয়া একেবারে নতুন নয়। এর আগে জাতিসংঘ ১৯৬৭ সালেই এরকম একটি উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিল।
অ্যাপোলো-১১ মিশনের নভোচারীদের সঙ্গে প্রেসিডেন্ট নিক্সনের একটি হাস্যোজ্জ্বল মূহুর্ত।ছবির কপিরাইটGETTY IMAGES
Image caption
অ্যাপোলো-১১ মিশনের নভোচারীদের সঙ্গে প্রেসিডেন্ট নিক্সনের একটি হাস্যোজ্জ্বল মূহুর্ত।
প্ল্যানেটরি প্রটেকশন অফিসারকে যেসব কাজ করতে হবে তার একটি হচ্ছে পৃথিবীর জীবজগতকে বাইরের দুনিয়ার জীবজগতের দূষণ থেকে রক্ষা করা – যদি ভিনগ্রহে সেরকম কোন জীবনের অস্তিত্ব থেকে থাকে।
বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোতে ভিন গ্রহের জীবন এসে পৃথিবীর প্রাণীজগৎ বিপন্ন হওয়ার এরকম অনেক কাহিনী রয়েছে।
তবে নাসার একজন উর্ধ্বতন বিজ্ঞানী ড: ক্যাথারিন কোনলি বলেছেন, তিনি মনে করেন পৃথিবীর প্রাণীজগতের জন্য বাইরের দূষণ যতটা না হুমকি, তার চাইতে মানুষই বরং অন্য গ্রহের জন্য বেশি হুমকি তৈরি করছে।
“আমরা যদি মঙ্গলগ্রহে প্রাণের সন্ধানে যাই, আর সেখানে ভুলক্রমে পৃথিবীতে থেকে আমাদের নিয়ে যাওয়া প্রাণই খুঁজে পাই, সেটা নিশ্চয়ই খুব হাস্যকর হবে।” সূত্র: বিবিসি বাংলা