সদ্য প্রকাশিত
বিচিত্র

ভিনগ্রহীর মহাকাশযান আছড়ে পড়েছে অ্যান্টার্কটিকায়!

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৮২ মিনিট পড়া
ভিনগ্রহীর মহাকাশযান আছড়ে পড়েছে অ্যান্টার্কটিকায়!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিনগ্রহীদের যান উড়ে আসে কল্পবিজ্ঞানের দুনিয়ায়। বাস্তবের পৃথিবীতে তার দেখা কি মেলে? সত্যিই কি পৃথিবী ছাড়াও অন্য কোথাও রয়েছে বুদ্ধিমান প্রাণী? আর তারা লুকিয়ে লুকিয়ে ঘুরতে আসে আমাদের নীল গ্রহে? প্রশ্নগুলো বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে বহু মানুষের মনের কোণে। কিন্তু বহু মানুষ আছেন যাঁরা উত্তরটা পেয়েও গিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন ভিনগ্রহী প্রাণীরা বহু বছর ধরেই মহাকাশযান নিয়ে ঘুরে বেড়ায়! সম্প্রতি গুগল আর্থে ধরা পড়া এক ছবি নিয়ে আবারও সরব হয়েছেন সেই মানুষেরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গুগল আর্থে অ্যান্টার্কটিকায় একটি অজানা বস্তুর দেখা মিলেছে। একেই বলা হচ্ছে ভিনগ্রহীদের মহাকাশযান, যেটা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে নির্জন তুষারের বুকে।

দক্ষিণ জর্জিয়ার এক প্রত্যন্ত অঞ্চল। জনা কুড়ি লোক কোনও মতে টিকে রয়েছে সেখানে। ঠিক ওই অঞ্চলেই ধরা পড়েছে ওই ছবি।

ছবিটিকে নিয়ে হইহই শুরু হয়েছে। তবে ‘ভিনগ্রহীদের যান’ তত্ত্বে সায় নেই বহু মানুষেরই। তাঁদের মতে, ওটা বরফের শরীর ভেদ করে উঠে আসা পাথরের চাঁই হতে পারে। দূর থেকে সেটাকেই ইউফো বলে মনে হচ্ছে।

আর এক দল রয়েছেন রসিকতার মেজাজে। তাঁরা বলছেন, ওটা ইউফোও নয়, পাথরও নয়। ওটা আসলে সান্টা ক্লজের স্লেজ গাড়ি! গুগল আর্থে সেই গাড়ির ছবিই ধরা পড়েছে।