সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ভাড়ায় পাওয়া যাবে বয়ফ্রেন্ড

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
ভাড়ায় পাওয়া যাবে বয়ফ্রেন্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুবই অদ্ভূত শোনালেও সত্যি যে মুম্বাইতে সম্প্রতি একটি নতুন অ্যাপ নিয়ে আসা হয়েছে।  অ্যাপটির নাম ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’। মানে সেখানে ভাড়ায় পাওয়া যাবে ছেলেবন্ধু। তাদের দাবি, হতাশা নিরাময় করার জন্যই ছেলেবন্ধু ভাড়া দেয়ার অ্যাপটি এনেছেন তারা।

পুনে ও মুম্বাইতে চালু হওয়া এই রেন্ট এ বয়ফ্রেন্ড বা আরএবিএফ অ্যাপটি ২৯ বছর বয়সী কৌশল প্রকাশের ব্রেইনচাইল্ড। তারই দাবি তিনি অ্যাপটি বানিয়েছেন হতাশা দূর করার উপায় হিসেবে। তার পুরো ধারণা একটি বিষয়ের উপরই দাঁড়িয়ে যে, সবাইকে একটি করে বয়ফ্রেন্ড দিয়ে দিলেই হতাশা পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

ইন্টেরিয়র ডেকোরেটর থেকে উদ্যোক্তা হওয়া কৌশলের দাবি, এখানে কোন যৌন সম্পর্ক থাকবে না, থাকবে না কোনো ব্যক্তিগত আলাপ।  কিন্তু তার এমন বক্তব্যের পরও কেন তার ওয়েবসাইটে ২২-২৫ বছর বয়সী শার্টবিহীন ফিট ছেলেদের ছবি রাখা হয়েছে, সেটার কোনো ব্যাখ্যা নেই।

এই অ্যাপটি তৈরি ও উন্মুক্ত করার ভাবনার ক্ষেত্রে নিজের হতাশায় আক্রান্ত হওয়ার বিষয়টি বলেন তিনি। আরএবিএফের একটি টোলফ্রি নাম্বারও আছে, যেখানে হতাশায় আচ্ছন্ন যে কেউ ফোন করে নিজের কথা শেয়ার করতে পারবেন।  সেজন্য ১৫-২০ মিনিটে তাকে গুণতে হবে ৫০০ রুপি।

তাহলে মানুষ কেন মনোবিজ্ঞানী ও মনোরোগবিশেষজ্ঞের কাছে যাবে না? এমন প্রশ্নে কৌশলের জবাব, ভারতের মানুষের পাওয়া সাধারণ প্রতিক্রিয়া হলো ‘মানুষ কি বলবে?’ সেই কথাটাই মেয়েরা তখনও শোনে যখন তারা ছোট কোনো পোশাক পরে।

তার ওয়েবসাইটে যেসব ছেলেদের ভাড়া করা হচ্ছে তাদের যোগ্যতা চাওয়া হয়েছে ‘ভালো আচরণ করতে পারে এমন’ এবং ‘আবেগিক সমর্থন যোগাতে পারে এমন’। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ১০ থেকে ১২ ক্লাস পাশ।