বিজ্ঞান ও প্রযুক্তি

ভাষা দিবসে ২১ টাকায় টেলিটকের এক জিবি

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেলিটক গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইন্টারনেট অফার দিয়েছে অপারেটরটি। এই অফারে ২১ টাকায় এক জিবি ইন্টারনেট ডাটা প্যাক কিনতে পারবেন গ্রাহকরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অফারটি ইতোমধ্যে শুরু হয়েছে। যেখানে টেলিটকের প্রিপেইড গ্রাহকরা তিন দিন মেয়াদী অফারটি উপভোগ করতে পারবেন।

 

এই অফারের শর্ত হিসেবে বলা হয়েছে, এটি ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নেওয়া যাবে। তবে এই সময়ের মধ্যে গ্রাহকরা যতবার খুশি ততবার এটি নিতে পারবেন।

ভ্যাট ও অন্যান্য চার্জসহ ২১ টাকা খরচ হবে।

অফারটি পেতে M21 লিখে 111 এ এসএমএস করতে হবে অথবা চার্জ ফ্রি হিসেবে *111*60# ডায়াল করতে হবে।তারপর ডাটা ব্যবহার করা যাবে দিন-রাত ২৪ ঘণ্টা।

সূত্র : টেকশহর