সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ভালোবাসা কুড়াচ্ছে যে রংধনু সাপ (ভিডিও)

নিউজ ডেস্ক২৮ জুন ২০২১১ মিনিট পড়া
ভালোবাসা কুড়াচ্ছে যে রংধনু সাপ (ভিডিও)

সাপ। শুধুমাত্র এই শব্দটিই অনেকের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে ‘মাই লাভ’ বা আমার ভালোবাসা নামের এই রংধনু সাপটি যারা একদমই সাপের নাম শুনতে পারেন না, তাদেরও মন জয় করে নিতে সক্ষম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে রংধনু রংয়ের ওই সাপ। রেপটাইল জু নামে একটা ইনস্টাগ্রামে পেজে ‘মাই লাভ’ নামের ওই সাপটির ভিডিও শেয়ার করা হয়। ভিডিও’র ক্যাপশনে লেখা হয়েছে, মাই লাভের বর্ণিলতা কখনো মলিন হয় না।

ওই ভিডিওতে দেখা গেছে, একজন নারী, যিনি সম্ভবত চিড়িয়াখানার কর্মী, বিশাল ওই সাপকে তার ঘাড়ে ঝুলিয়ে রেখে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন। সাপটির রংধুন রংয়ের চামড়া ঝলমল করছে।

প্রথম দেখায় সাপটিকে নীল রঙের মনে হয়। তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় দিনের আলোতে সাপটির চামড়া থেকে রংধনুর রং ছড়ায়।

ফারানসিয়া এরিট্রোগ্রামা গোত্রে এই সাপটি রংধনু সাপ নামেই বেশি পরিচিত। আকারে বিশাল,নির্বিষ এই সাপ পানিতে থাকে।এই প্রজাতির সাপ সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলে দেখা যায়।

https://youtu.be/bx__6k8xImI

সূত্রঃ যুগান্তর