সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভালভার্দের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ভালভার্দের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফেদেরিকো ভালভার্দের জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়ের এই মিডফিল্ডার টানা তিন ম্যাচে গোল করে দলকে এনে দিচ্ছেন আত্মবিশ্বাস। শনিবার তার জোড়া গোলে ৪-১ গোলে এলচেকে উড়িয়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

লা লিগার ম্যাচে এলচে-কে ৪-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে আবারও চাপ বাড়িয়েছে রিয়াল। এই জয়ের ফলে ২৮ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ফলে দুই দলের ব্যবধান নেমে এসেছে মাত্র এক পয়েন্টে।

চলতি মৌসুমের শুরুটা ভালভার্দের জন্য ভালো ছিল না। ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রথম ৩৯ ম্যাচে করেছিলেন মাত্র দুই গোল। তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে দৃশ্যপট। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পর এলচের বিপক্ষেও জোড়া গোল করে নিজের ফর্মের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে প্রথমে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ফ্রি কিক থেকে আসা বল প্রতিপক্ষের ডিফেন্ডার পরিষ্কার করতে না পারলে ভলিতে জালে পাঠান তিনি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। দিয়াজের পাস থেকে মাঝমাঠ থেকে বল টেনে সামনে এগিয়ে ফ্রান গার্সিয়াকে পাস দেন। তারপর ফিরতি পাস ধরে ছোট ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জড়ান জালে।

দ্বিতীয়ার্ধে আরও বাড়তে থাকে রিয়ালের দাপট। ৬৬ মিনিটে ডিন হুইসেনের হেডে স্কোর লাইন হয় ৩-০। এরপর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। ম্যাচের শেষদিকে দূরপাল্লার অবিশ্বাস্য শটে গোল করে বড় জয় নিশ্চিত করেন তরুণ মিডফিল্ডার আর্দা গুলার।

যোগ করা সময়ে গোল খাওয়ার মুখে পড়লেও দারুণ সেভ করে দলকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এই জয়ে লা লিগার শিরোপা দৌড় আরও জমে উঠেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন