সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

ভারতে সাংবাদিক খুন গেরুয়া বাহিনীর বিরুদ্ধে মুখ খুলেই! কিন্তু অন্য রহস্যও তীব্র হচ্ছে

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
ভারতে সাংবাদিক খুন গেরুয়া বাহিনীর বিরুদ্ধে মুখ খুলেই! কিন্তু অন্য রহস্যও তীব্র হচ্ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মঙ্গলবার সন্ধেবেলায় বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন ৫৫ বছরের সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ।

হিন্দু কট্টরপন্থীদের বিরুদ্ধে ক্রমাগত লেখালিখি করাতেই কি গৌরীকে সরিয়ে দেওয়া হল? সারা দেশ জুড়ে যে নিন্দার ঝড় উঠেছে, তাতে দায়ী করা হচ্ছে হিন্দুত্ববাদীদেরই।

এর আগেও মুক্ত চিন্তার পক্ষে মুখ খোলাতেই প্রাণ হারাতে হয়েছিল এমএম কালবুর্গি, গোবিন্দ পানসারে ও নরেন্দ্র দাভোলকরের মতো যুক্তিবাদীদের।

গৌরী লঙ্কেশকেও একই কারণে প্রাণ হারাতে হল বলে মনে করছেন তাঁর সহযোগীরা।

তাঁর খুনের পিছনে কারা রয়েছে, তা নিয়ে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ায় নানা ‘চক্রান্তের তত্ত্ব’ পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে, তা অনেকটা এইরকম।

হিন্দুত্ববাদী সংগঠন

কংগ্রেস ও বাম নেতারা সঙ্ঘ পরিবারকেই গৌরীর খুনের জন্য দায়ী করেছেন। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী সরাসরি বিজেপি ও আরএসএসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘‘মাঝে মাঝে চাপে পড়ে প্রধানমন্ত্রী মুখ খোলেন, কিন্তু ওঁদের উদ্দেশ্যই হল বিরোধী কন্ঠস্বর গুঁড়িয়ে দেওয়া। এটি ভারতের একটা বড় সমস্যা হয়ে উঠছে।’’

তিনি আরও যোগ করেন, ‘‘কেউ আরএসএস-বিজেপির বিরুদ্ধে কথা বললেই আক্রান্ত হচ্ছেন বা খুন হচ্ছেন। ওঁরা একটিই মতবাদ জোর করে বসিয়ে দিতে চান। এটি ভারতীয় চরিত্র-বিরোধী।’’

এর আগে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছিলেন, বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশির করা সম্মানহানির মামলায় গৌরী লঙ্কেশ দোষী সাব্যস্ত হয়েছেন। আশা করি, অন্যান্য সাংবাদিকরা এটি মনে রাখবেন।’’

তখনই গৌরী বলেছিলেন, ‘‘মোদী ভক্তরা আর হিন্দুত্ব ব্রিগেড আমাকে জেলে ভরতে চাইছে।’’

অতি বাম সংগঠন

এর পাশাপাশি অন্য তত্ত্বও উঠে আসছে। সোশ্যাল মিডিয়াতে লেখালিখি হচ্ছে, নকশালপন্থীরাও এই খুনের পিছনে থাকতে পারে।

নকশালপন্থীদের মূল ধারায় নিয়ে আসার জন্য গৌরী লঙ্কেশ কাজ করেছিলেন। সেই সূত্রেই মঙ্গলবার তিনি টুইটও করেছিলেন, বামপন্থীদের নিজেদের মধ্যেই লড়াই চলছে। তিনি চেয়েছিলেন, নিজেদের মধ্যে লড়াই ছেড়ে ‘প্রধান শত্রুর’ বিরুদ্ধে লড়াই আরও জোরদার হোক।

আপ বিধায়ক কপিল মিশ্রের ইঙ্গিত নিজের কোনও লোকই গৌরীকে হত্যা করেছেন। সূত্র: এবেলা