সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে : আমান

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে : আমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশে (ভারতে) বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। তাদের ষড়যন্ত্র টিকবে না।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশকে ষড়যন্ত্র করে যারা নষ্ট করতে চায়, তাদের জায়গা এই বাংলায় আর হবে না।’

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথি কলাতিয়া ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান।

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান আমান অমি।

সাংগঠনিক সভায় অন্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু,সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ কলাতিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ