সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতে চুরি করতে গিয়ে ধরা পড়লো দুই পুলিশ

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
ভারতে চুরি করতে গিয়ে ধরা পড়লো দুই পুলিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

থানায় অভিযোগ হয়েছিল চুরির। আর এরপর ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ খোঁজার চেষ্টা করছিল চোরের চেহারা।

কিন্তু তা দেখতে গিয়েই মাথায় হাত তাঁদের! ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে দোকানে যে ঢুকছেন তাঁদেরই দুই সহকর্মী!

 

এক পুলিশ কর্মীকে আবার টাকা নিতেও দেখা যাচ্ছে ছবিতে।

 

ঘটনা ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডির।

 

জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট অখিলেশ ওয়ারির বিবিসিকে জানিয়েছেন, চুরি করতে দেখা গেছে যে দুজন পুলিশ কর্মীকে, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, বাহিনী থেকেও সাসপেন্ড করা হয়েছে।

 

গিরিডি পুলিশ বলছে, শহরের টুন্ডি রোডের এক কাগজ ব্যবসায়ী অভিযোগ জানিয়েছিলেন যে দোকানের শাটার ভেঙ্গে চুরি হয়েছে তাঁর দোকানে।

_91555186_99aa7ca3-209b-4059-a160-e20312af5cf3

সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে।

 

চোরেরা যে দোকানের শাটার ভাঙ্গছে, সেই ছবি দেখা যায়। আর তার প্রায় দেড় ঘন্টা পড়ে ‘টাইগার মোবাইল’ নামের টহলদার বাহিনীর দুই পুলিশ সদস্য সেখানে পৌঁছান।

 

পুলিশ সুপারিন্টেডেন্ট বলছেন, এদের একজনের দোকান থেকে টাকা চুরি করার ছবি ক্যামেরায় ধরা পড়েছে।

 

টাকার অঙ্কটা অবশ্য সামান্যই। দোকান মালিক জানিয়েছেন চুরি হয়েছে চারশো’ টাকা!

 

সামাজিক মাধ্যমে এই ঘটনার খবর প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে গেছে, আর তাতে ব্যাপক সংখ্যক মানুষ কমেন্টও করা শুরু করেছেন।

 

বিভিন্ন অপরাধমূলক কাজে পুলিশের জড়িয়ে পড়ার ঘটনা ঝাড়খন্ডে এই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে অন্তত এক ডজন এ ধরণের অভিযোগ এসেছে পুলিশকর্মীদের বিরুদ্ধে।

সূত্র: বিবিসি বাংলা