সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ভারতে এসেই অস্বস্তিকর পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দল

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতে এসেই অস্বস্তিকর পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চার ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ভারতে। কিন্তু ভারতে তাদের আগমনটা সুখের হয়নি। মুম্বাই বিমানবন্দরে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের।

কারণ, তাদের স্বাগত জানাতে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে কেউ বিমানবন্দরে আসেননি। এমনকী পাঠাননি কোনো কুলিকেও। ফলশ্রুতিতে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা তাদের নিজেদের কিট ব্যাগ ও লাগেজ নিজেরাই কাঁধে করে নিয়ে গাড়িতে উঠেছেন। অবশ্য আতিথিয়তায় ভারতের ক্রিকেট বোর্ডের বেশ সুখ্যাতি রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার মতো একটি হাই প্রোফাইল দলের সঙ্গে যেটা ঘটেছে সেটা সত্যিই অপ্রত্যাশিত।

চার ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দুবাই থেকে ভারতে এসেছে। এই সফরে আসার আগে দুবাইতে তারা দশদিনের অনুশীলন ক্যাম্প করেছে।

গেল বছর ভারতের মাটিতে চার ম্যাচ টেস্ট সিরিজ তারা ৪-০ ব্যবধানে হেরেছিল। এবারও তারা কী একই ফল নিয়ে ঘরে ফেরে নাকি ভিন্ন কিছু হয় সেটাই দেখার বিষয়।

সূত্র: রাইজিংবিডি