সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতের সঙ্গে যুদ্ধে প্রস্তুত তারা

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
ভারতের সঙ্গে যুদ্ধে প্রস্তুত তারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের সঙ্গে যুদ্ধে প্রস্তুত পাকিস্তানের বুগতি সম্প্রদায়ের মানুষ।

 

পাকিস্তানি সেনাদের চেয়ে আগের সারিতে দাঁড়িয়ে তারা ভারতের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সম্পূর্ণ প্রস্তুত।

 

জামহুরি ওয়াতান পার্টি (জেডব্লিউপি) বেলুচিস্তানের প্রেসিডেন্ট নওয়াবজাদা শাহজাইন বুগতি রোববার এ কথা বলেছেন। রোববার তিনি বলেছেন, কাশ্মীর উপত্যকায় ভারতীয় অংশে যুদ্ধে আগের সারিতে থাকবে বুগতি সম্প্রদায়।

 

নওয়াব আকবর বুগতির নাতি শাহজাইন বুগতি। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখন পাকিস্তানি সরকারের পাশে যুদ্ধের হুংকার দিয়ে দাঁড়ালেন জেডব্লিউপির নেতা।

 

ডন অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

 

গত সপ্তাহে ভারত শাসিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করে ভারত। এ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি গরম করে তোলে দুই দেশ।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘে অভিযোগ করেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। একই মঞ্চে ভারত অভিযোগ করে, পাকিস্তান সন্ত্রাসের পৃষ্ঠপোষক। তারা দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বে সন্ত্রাস রপ্তানি করছে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে এবার বুগতিরা যুদ্ধের হুংকার দিল।

 

শাহজাইন বুগতি দাবি করেছেন, প্রতিরক্ষাহীন, বাকরুদ্ধ কাশ্মীরের বিরুদ্ধে চরম দমন-পীড়ন চালাচ্ছে ভারত। কাশ্মীরিদের ওপর এ নির্যাতন ঢাকা পড়ে যাবে না।

 

পাকিস্তানি গণমাধ্যমের ভাষায়, ভারত শাসিত কাশ্মীরে নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে তাদের নিরাপত্তা বাহিনীর বর্বরতায় সাম্প্রতিক সময়ে প্রাণ দিয়েছে কমপক্ষে ১০০ মানুষ। আহত হয়েছে বহু লোক।

 

শাহজাইন বুগতির জ্ঞাতি ভাই ব্রাহামদাগ বুগতি। এর আগে দুই দেশের গণমাধ্যমে বলা হয়, ব্রাহামদাগ ভারতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শাহজাইন বুগতি বলেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।

 

বেলুচিস্তানে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে রোববার এ প্রদেশের বিভিন্ন অংশে বিক্ষোভ করে বুগতি সম্প্রদায়ের রাজনৈতিক দল জেডব্লিউপি।

সূত্র: রাইজিংবিডি