সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারতের জেলে মুক্তির দাবিতে ৪ বাংলাদেশির অনশন

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভারতের জেলে মুক্তির দাবিতে ৪ বাংলাদেশির অনশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কারাগার থেকে মুক্তি না পাওয়ায় ভারতের রাজস্থানের একটি জেলে দুই দিন ধরে অনশন করছেন ৪ বাংলাদেশি। রাজস্থানের আলওয়ার কারাগারে বন্দি রয়েছেন এসব বাংলাদেশি।শুক্রবার তাদের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

অনশনের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার আলওয়ারের পুলিশ সুপার রাহুল প্রকাশ বলেন, সাজা শেষ হয়ে যাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ প্রক্রিয়ার কথা বন্দিদের জানানো হয়েছে।

বাংলাদেশিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে প্রকাশ জানান, বিদেশ আইনের আওতায় ভিসা বিধি লঙ্ঘন করায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আলওয়ার কারাগারের সুপার সুরেন্দ্র সিংহ জানান, বাংলাদেশি নাগরিক ছাড়াও পাকিস্তান, ক্যামেরুন, শ্রীলঙ্কা ও ইরানের নাগরিক সেখানে বন্দি রয়েছেন। বন্দিদের সাজার মেয়াদ সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক সুধাকর জৌহারি বলেন, এখানে বেআইনিভাবে কাউকে বন্দি করে রাখা হয়নি। ভারত সরকারের যথাযথ অনুমোদন পাওয়ার পরই তাদের নিজ নিজ দেশে প্রত্যর্পণ করা হবে।

 

সূত্র: বাংলাট্রিবিউন