সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

ভাবিকে ধর্ষণচেষ্টা: দেবরের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
ভাবিকে ধর্ষণচেষ্টা: দেবরের বিরুদ্ধে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী তিন মাস ধরে জেলহাজতে থাকার সুযোগকে কাজে লাগিয়ে তার দেবর ইমাম গাজী কাছাকাছি আসার চেষ্টা করেন। এক পর্যায়ে দেবর গৃহবধূকে কুপ্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে এলাকাবাসীকে ঘটনাটি জানালে ইমাম গাজীকে মারধর করে স্থানীয়রা। একপর্যায়ে গত ২০ জানুয়ারি দুপুরে গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান ইমাম গাজী। গৃহবধূ চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে গৃহবধূ বিষয়টি গ্রামের মাতব্বরকে জানালে গাজী তাকে হত্যার হুমকি দেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা বলেন, ধর্ষণের চেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে সোমবার বিকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঢাকা টাইমস