সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া
ভাতিজার বউকে ধর্ষণের অভিযোগ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নওগাঁর রাণীনগরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাটির দোতলার জানালা ভেঙে ঘরে ঢুকে দুই সন্তানের জননী (৩২)কে জোরপূর্বক ধর্র্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা শ্বশুর জামাল মোল্লার (৪৪) বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে উপজেলার উজালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় মাতব্বরা ভুক্তভোগী পরিবারকে সুষ্ঠ বিচার পাইয়ে দেওয়ার অজুহাতে তালবাহানা শুরু করেন। এমনকি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও চালায় মাতব্বরা।

এক পর্যায়ে ঘটনার ৫দিন পর রোববার ভুক্তভোগী বাদি হয়ে নওগাঁ আদালতে জামালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জামাল মোল্লা ওই গ্রামের আবুল খোড়ার ছেলে।

ধর্ষণের শিকার গৃহবধূ জানান, ওই দিন রাতে স্বামী ও সন্তান মসজিদে তারাবির নামাজ পড়তে যান। এ সময় আমিও নামাজ আদায় করে বাড়ির দরজা লাগিয়ে দিয়ে নিজ ঘরে গিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। কেবলমাত্র চোখে ঘুম এসেছে। এ মতাবস্থায় প্রতিবেশী চাচা শ্বশুর জামাল বাড়ির দোতলার জানালা ভেঙে আমার ঘরে প্রবেশ করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আমি নিজের উজ্জত বাঁচানোর অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারিনি।

ওই গৃহবধূর স্বামী জানান, ঘটনার পর সমাজের মাতব্বরদের কাছে বিচার চেয়েছিলাম। তারা সুষ্ঠ বিচারের আশ্বাস দিলেও পরে তালবাহানা শুরু করেন। এরপর ঘটনাটি নিয়ে থানায় যাইতে চাইলেও তারা যেতে দেয়নি। বাধ্য হয়ে ঘটনার ৫ দিন পর আদালতে গিয়ে আমার স্ত্রী মামলা করেছে। এ ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমার জানা ছিলোনা। এক মাধ্যমে জানতে পেরে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ওই বাড়িতে গিয়ে ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানতে পারেন তারা আদালতে মামলা করেছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আদালত থেকে থানায় এ ঘটনায় কোন মামলার কপি বা তদন্তের নির্দেশ আসেনি। থানায় আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: যুগান্তর