সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

ভবন ধসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
ভবন ধসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর নাখালপাড়ায় র‌্যাব যে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছিল সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।

অভিযানে তিন জঙ্গি নিহতের পর শুক্রবার সকালে র‌্যাবের শীর্ষ কর্মকর্তারা ওই আস্তানা পরিদর্শন করে বড় নাশকতা ঘটানোর বেশ কিছু আলামত পেয়েছেন।

র‌্যাব জানিয়েছে, জঙ্গি আস্তানার ভেতরে একাধিক সুইসাইডাল ভেস্ট, পিস্তল, বিস্ফোরক, অবিস্ফোরিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও কিছু বাল্ব পাওয়া গেছে। এছাড়া সেখানে বিভিন্ন বিস্ফোরক দ্রব্যও পাওয়া গেছে।

র‌্যাব ডিজি বেনজীর আহমেদ জঙ্গি আস্তানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আস্তানার ভেতরে গ্যাসের চুলা ছেড়ে এর ওপর একটি গ্রেনেড রেখে দিয়েছিল জঙ্গিরা। বড় বিস্ফোরণ ঘটানোর জন্যই তারা এটি সেখানে রেখেছিল। এই বিস্ফোরণ হলে গোটা ভবন ধসে যেত। আমাদের ধারণা বিস্ফোরণ ঘটিয়ে গোটা ভবন ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।

তিনি বলেন, গত ৪ জানুয়ারি তারা বাসা ভাড়া নেয়। অথচ এই বিষয়ে বাড়ির মালিক কিছুই জানতেন না। বাড়ির কেয়ারটেকার বাড়ি ভাড়া দিয়েছিল।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলসংলগ্ন ১৩/১ নম্বর হোল্ডিংয়ের রুবি ভিলা ঘিরে ফেলে র‌্যাব। একপর্যায়ে ভেতরে থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে জঙ্গিরা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এর আগেই ওই ভবনের ৬৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি