সদ্য প্রকাশিত
রাজশাহী

ভন্ড পীরের কাণ্ড!

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
ভন্ড পীরের কাণ্ড!

আমনুল হক আমান, বাঘা :
গত ২৫ আগস্ট। পিঠে ব্যাথা সারাতে আনেরা বেগম ভন্ডপীরের দরবারে। লোক মুখে শোনা যায় বাবার গায়ে নাকি ৭টি ভূত আছে। সেই ভূতগুলোই অসুস্থ্য রোগীতের বাবার গায়ে চিকিৎসা দেয়।

শুধু আনেরা বেগম নয়, এখানে অনেক লোকজন আসেন তাদের রোগ সারাতে। সেদিন সেই ভন্ডপীর তার  বাড়িতে আনেরা বেগমের দুই হাত ও দুই পা খুটির সাথে বেধে লোহার রড় আগুনে গরম করে ছ্যাকা দিতে শুরু করে। এক পর্যায়ে সে আহত হয়ে পড়ে। পরে তাকে এলাবাসি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লার দুলাল হোসেন ও তার দুই সহযোগী চাঁন মিয়া ও বরকত হোসেন দীর্ঘদিন থেকে পীর পরিচয় দিয়ে এলাকায় ভূয়া কবিরাজী চিকিৎসা দিয়ে আসছিল। এদের শিকার হয়েছে বাউসা ইউনিয়নের চকবাউসা গ্রামের মুনসাদ আলীর স্ত্রী আনেরা বেগম (৪৮)।

সেখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আড়ানী পৌরসভার মেয়রের কাছে ভন্ডপীরের বিচারের জন্য আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে পৌর মেয়র মুক্তার আড়ানী ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিক হোসেনকে দায়িত্ব দেন। এই রাতে ওয়ার্ড কাউন্সিলর মানিক হোসেনের সভাপতিত্বে ভন্ডপীরের বাড়িতে একটি গ্রাম্য শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। এই শালিসে ভন্ডপীরের ৯ হাজার টাকা জরিমানা, ৫০ বার কানধরে উঠবোস ও নিজের মুখের থুথু মাটিটে ফেলে চেটে নিয়ে ক্ষমা করে দেওয়া হয়েছে।

এই গ্রাম্য শালিসে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল আবদুস সালাম, সাবেক আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন মন্টু, স্থানীয় ব্যবসায়ী সিদ্দিক মোল্লা, লেবার সরদার শিপন হোসেন, চাল ব্যবসায়ী দিনাজ হোসেন, মোহাম্মদ আলী, ইদ্রিস আলীসহ ৫ শতাধিক মানুষ।

আড়ানী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গ্রাম্য শালিসের সভাপতি মানিক হোসেন বলেন, ভন্ডপীর দুলাল দীর্ঘদিন থেকে তার বাড়িতে চিকিৎসার নামে অতৈনিক কাজ করে আসছিল। এছাড়া এক অভাবি দিনমুজুর আনেরাকে চিকিৎসার নামে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে ভন্ডপীর দুলালের এই শাস্তি দেয়া হয়েছে।

আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ঘটনাটি শিকার করে বলেন, ভন্ডপীরের শাস্তি কম হয়েছে। তাকে আইনেই হাতে তুলে দেয়া উচিত ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত হীরেন্দ্রনাথ প্রামানিক এর ঘটনাটি আমার নেই বলে জানান। তবে ভন্ডপীরের বিরুদ্ধে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

স/আ