সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বড়াইগ্রামে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ  উদ্ধার

নিউজ ডেস্ক১৬ মে ২০২২২ মিনিট পড়া
বড়াইগ্রামে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ  উদ্ধার


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘন্টা পর লালপুরে ঘাটচিলান এলাকা থেকে খোরশেদ আলম মিলন (৩৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টায় ওই গ্রামের একটি আখ ক্ষেতের ভিতরে থেকে তার কাদা মাখা লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মিলন বড়াইগ্রাম উপজেলা বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা গ্রামের ফখরুল আলমের ছেলে। খবর পেয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মিলন ভাড়া মারার উদ্দেশ্যে ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সারা রাত তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে সকালে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রোববার চাঁদপুর-কদিমচিলান সড়কের ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে আখ ক্ষেতের ভেতর তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী জানান, ইজিবাইক চালক শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন, তার পরিবার এ ব্যাপারে বড়াইগ্রাম থানাকে অবহিত করলে আমরা গতকাল থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু সন্ধ্যায় তার লাশ পাওয়া গেছে। নিহতের লাশ মর্গে পাঠানোসহ মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকান্ড, আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

এস/আই