সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে মারাত্মক কাণ্ড করল ক্লাস সিক্সের ছাত্রী

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে মারাত্মক কাণ্ড করল ক্লাস সিক্সের ছাত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোনওভাবেই থামানো ‌যাচ্ছে না ব্লু হোয়েল-কে। অনলাইন এই মারণ গেমের ফাঁদে পা দিয়ে দুনিয়াজুড়েই প্রাণ হারাচ্ছে অল্পবয়সী ছেলেমেয়েরা। পশ্চিমবঙ্গেও এই গেম প্রাণ কেড়েছে এক কিশোরের। এবার নীল তিমির শিকার ১১ বছরের এক ছাত্রী।

কর্নাটকের এক কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস সিক্সের ছাত্রী জিজাবাই ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে কেটে ফেলল নিজের আঙুল। স্কুলের বন্ধুদের ওই গেম খেলার কথা বলার পরেই তারা সে কথা শিক্ষকদের বলে দেয়। ফলে এ ‌যাত্রায় বেঁচে ‌যায় ওই ছাত্রীটি।

শিক্ষকরা ওই ছাত্রীকে জেরা করতেই সে কবুল করে নেয় ‌যে সে অনলাইনে ব্লু হোয়েল গেম খেলে। শিক্ষকরা ডেকে পাঠান ওই ছাত্রীর বাবা-মাকে। ছাত্রীটি জানিয়েছে সে ওই গেমটি নামিয়েছে বাবার মোবাইল থেকে।

ছাত্রীর বাবা-মাকে শিক্ষকরা পরামর্শ দিয়েছেন মেয়েকে কোনও ভালো জায়গায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করতে। পাশাপাশি অভিভাবকদের মিটিং ডেকে তাদের ছেলেমেয়েদের ওপরে নজর রাখতে বলা হয়েছে।