সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্লগার রাজীব হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা রেজায়ুনুল আজাদ রানা ওরফে কিলার রানাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি’র একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা যতগুলো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে তার সবগুলোতেই রানার নাম এসেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন










