সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ব্রাজিলে ফের কারাগারে সংঘর্ষে নিহত ৩৩

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ব্রাজিলে ফের কারাগারে সংঘর্ষে নিহত ৩৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে আবারও সংঘর্ষে অন্তত ৩৩ বন্দি নিহত হয়েছে। আহত হয়েছে কারারক্ষীসহ আরও কয়েক ডজন বন্দি। শুক্রবার (৬ জানুয়ারি) রোরাইমা রাজ্যের মন্তে ক্রিসতো কারাগারে এ সংঘর্ষ হয়।

 

কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সিয়া ব্রাজিল এ কথা জানিয়েছে। গত অক্টোবরে এই কারাগারেই সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছিল।

 

সংবাদমাধ্যমে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় ভোরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এই হতাহত হয়। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

 

গত ২ জানুয়ারি দেশটির মানাউস শহরের একটি কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘাতে অন্তত ৮০ জনের প্রাণহানি হয়।

 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাতিন আমেরিকান দেশগুলোর কারাগারে প্রায়ই এ ধরনের সংঘাত বেঁধে যায়। সবচেয়ে বেশি বাঁধে ব্রাজিলেই।

সূত্র: বাংলা নিউজ