লাইফ স্টাইল

ব্যয় বাড়তে পারে কন্যার, রিপু সংযত রাখুন মকর

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৩ ও ৯। শুভ বার বৃহস্পতি ও মঙ্গল। শুভ রত্ন পোখরাজ ও রক্তপ্রবাল।

 

প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, নির্ভীক ও স্বাধীনচেতা। জীবনের প্রতি আপনি দায়িত্বশীল ও সিরিয়াস। জীবনের দাবি ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি মোটেই ভীত নন। আর বড় কিছু করার যোগ্যতাও আছে আপনার। বিশ্লেষণী ও সাংগঠনিক ক্ষমতা আপনাকে দিয়েছে প্রশাসনিক দক্ষতা। জীবনের প্রথম দিকে অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসতে পারে। ইচ্ছাশক্তির একাধিক পরীক্ষা দিতে হতে পারে। সামর্থ্যের চেয়েও অনেক বেশি দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। আপনাকে কুশলী ও বিনয়ী হতে হবে।

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কাজকর্মে উৎসাহবোধ করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।

 

মিথুন  (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়বে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

 

কর্কট  (২১ জুন-২০ জুলাই)

আত্মমর্যাদাবোধ বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চোখসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

খারাপ কোনো সংবাদ শুনতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মমর্যাদাবোধ সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

যেকোনো পরিস্থিতিতে আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। যেকোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধির শঙ্কা আছে।

 

তুলা  (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পার। কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক  (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বাড়বে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

 

ধনু  (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। করসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সময় মোটামুটি অনুকূলে থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুপক্ষের তৎপরতা বাড়বে। কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো। ব্যক্তিগত দায়িত্ব বাড়তে পারে। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।

সূত্র: এনটিভি