সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ব্যর্থ নেতা হিসেবে ড. কামালকে পদত্যাগ করতে বললেন কাদের

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ব্যর্থ নেতা হিসেবে ড. কামালকে পদত্যাগ করতে বললেন কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিইসির পদত্যাগ দাবি নতুন নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই (ড. কামাল) পদত্যাগ করুন।

আজ বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মাঠে কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। কোনোদিন আমরা ষড়যন্ত্র করে, বন্দুকের নল উঁচিয়ে কখনও ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে। আপনারা নির্বাচনে আসেননি সেটা কি জনগণের অপরাধ, সেটা কি আমাদের অপরাধ? নির্বাচনে না এসে বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন। তাতে কি গণতন্ত্র থেমে থেকেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ৫ জন নেতাকর্মীকে হারিয়েছি।