সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

ব্যক্তিগত তহবিল থেকে সড়ক সংস্কার করলেন ইউপি মেম্বার

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
ব্যক্তিগত তহবিল থেকে সড়ক সংস্কার করলেন ইউপি মেম্বার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ব্যক্তিগত তহবিল থেকে গ্রামীণ সড়ক সংস্কার করলেন নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোকলেছুর রহমান।দুপুরে(০৫ নভেম্বর) ইউপির দেওধর গ্রামে ৪ শত ফিট রাস্তাটির সংস্কার কাজ করা হয়।

মোকলেছুর রহমান বলেন, উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিডি) ইতিপূর্বে দেওধর গ্রামে ৬শ ফিট রাস্তা করে দিলেও ৪শ ফিট কাঁচা পরে থাকে। ফলে গ্রামের শিক্ষার্থী, চাকরীজীবি ও খেটে খাওয়া মানুষ চলাচলে দূর্ভোগে পড়েন। এমন পরিস্থিতি দেখে ব্যাক্তিগত তহবিল থেকে ইট সোলিয়ের মাধ্যমে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেই।

ধামাইল গ্রামের সুমি আক্তার ও বিনাহালির সেকেন্দার আলী জানান, কাজ শুরু হওয়ার খবর শুনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। নশরতপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মোকলেছুর রহমান অত্যন্ত ভালো মানুষ, তিনি সব সময় মানুষের সুখে, দুখে পাশে থাকেন।

জেএ/এফ