সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বোরকা পরেও রক্ষা পেলেন না মাদকপাচারকারী পুরুষ

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২১১ মিনিট পড়া
বোরকা পরেও রক্ষা পেলেন না মাদকপাচারকারী পুরুষ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চট্টগ্রামের রাউজানে নারীর ছদ্মবেশে বোরকা পরে গর্ভবতী সেজে সিএনজি চালিত অটোরিকশাযোগে মদ পাচারকালে এক পুরুষসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৫টায় রাউজান পৌরসভার জলিল নগর সিএমপি মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার মোগলটুলি গ্রামের ২৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত মো. শাহাজানের ছেলে সাগর (২০) ও সদরঘাট থানায় বসবাসরত নয়নের উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (১৯)। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বোরকা পরিহিত দুই-নারী পুরুষের শরীরে বাঁধা ৫২লিটার মদসহ আটক করা হয়েছে। দুইজনেই নারী ও গর্ভবতী বললেও একজনের কণ্ঠ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাসী চালিয়ে মদসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।’

সূত্র : আমাদের সময়