সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
অপরাধ ও দুর্নীতি

বোয়ালখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
বোয়ালখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামের বোয়ালখালীতে এক হাজার পিস ইয়াবসহ সাজ্জাদ হোসেন হিরু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ সাজ্জাদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালসহ অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে তাকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।