জাতীয়

বেড়া পৌরসভায় আ.লীগ প্রার্থী আব্দুল বাতেন জয়ী

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে প্রাথমিক ফলাফলে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুল বাতেন মেয়র নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণের শেষে গণনার পর প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে নৌকার প্রার্থী আব্দুল বাতেন ১৬ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. আব্দুল আউয়াল পেয়েছেন ৮ হাহার ৪২৩ ভোট।
সূত্র: রাইজিংবিডি