নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজকে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।
শনিবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পীর যৌথ বিবৃতিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষে এ প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করা গেলেও এখন পর্যন্ত কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকেও দৃশ্যমান কোন পদক্ষেপ লক্ষ করা যায় নি। এটা আমাদের হতাশার কারণ।

আমরা অবিলম্বে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে এক সহপাঠিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়কে রাব্বি হাসান সবুজের উপর ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
স/শ










