লাইফ স্টাইল

বেকার মীনের চাকরি হবে, শত্রু থেকে সাবধান মকর

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৪ ও ৭। শুভ বার রবি ও সোম। শুভ রত্ন গার্নেট ও এমিথিস্ট।

 

প্রকৃতিগতভাবে আপনি খেয়ালী ও সৃজনশীল। মৌলিক উদ্ভাবনী ক্ষমতা রয়েছে আপনার। আপনার ইনটুইশন ও অতিচেতনা অত্যন্ত প্রখর। সবকিছুর ব্যাপারে আপনার একটা নিজস্ব মত থাকতে পারে এবং আপনি সব সময় নিজের মতোই চলতে চাইবেন। তাই অন্যরা আপনাকে ভুল বুঝতে পারে। স্বপ্ন ও কল্পনা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধর্ম, আধ্যাত্মিকতার ও দর্শনের প্রতিও আপনি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। পরিচিতরা আপনাকে দেওয়ার পরিবর্তে আপনার কাছ থেকে নিতে চাইবে বেশি। খেয়ালিপনাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব প্রতিকূলতা অতিক্রম করে আপনি জয়ী হবেন।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শত্রুপক্ষের তৎপরতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আর্কষণবোধ করতে পারেন। শরীর মোটামুটি ভালো যাবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সম্ভব হতে পারে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা আশা করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

 

মীন রাশি (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

সূত্র: এনটিভি