লাইফ স্টাইল

বেকার মকরের চাকরি হবে, অবিবাহিত মেষের বিয়ে হবে

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ২ ও ৪। শুভ বার রবি ও সোম। শুভ রত্ন গার্নেট ও মুক্তা।

 

প্রকৃতিগতভাবে আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ ও আদর্শবাদী। আপনি বিনয়ী, ভদ্র ও স্পর্শকাতর। বৈচিত্র্য ও ভ্রমণ আপনার প্রিয়। বইয়ের জগতে সহজেই ডুবে যেতে পারেন। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতিও থাকতে পারে আপনার ঝোঁক। আপনি বড় কিছু করার কল্পনা করেন। কিন্তু আত্মবিশ্বাসের অভাব আছে। আত্মবিশ্বাস অর্জন করতে পারলে এবং অনুপ্রেরণা পেলে আপনার কল্পনা বাস্তব রূপ লাভ করবে।

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। তবে খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চোখ বা মাথাব্যথায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিক যোগাযোগ শুভ।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ঋণগ্রস্ত হতে পারেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

 

মীন রাশি (১২ ফেব্রুয়ারি- ২০ মার্চ)

সময় খুব একটা ভালো নাও যেতে পারে। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। শরীর অসুস্থ হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন।

সূত্র: এনটিভি