সদ্য প্রকাশিত
খেলা

বৃষ্টির বাধায় ড্র হলো ডানেডিন টেস্ট

নিউজ ডেস্ক১২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বৃষ্টির বাধায় ড্র হলো ডানেডিন টেস্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:প্রথম কয়েক দিন সেভাবে বুঝা যায়নি- কোন দিকে যাচ্ছে ডানেডিন টেস্ট। শেষ দিন রোমাঞ্চের অনেকটা লুকিয়ে রাখলেও পঞ্চম সেই দিনটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। অবস্থা বেগতিক দেখে বেলা ১টা ৪০ মিনিটেই শেষ দিনটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে প্রথম টেস্টটি বৃষ্টির বাধায় ড্রয়ের মুখ দেখলো।

৫ বছর আগে এই দুই প্রতিপক্ষের সঙ্গে একই রকম ঘটনা ঘটেছিল। শেষ দিনে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৬৪ রান আর প্রোটিয়াদের দরকার ৮ উইকেট। যদিও এবার লিড ছিল ১৯১ রান, সেই হিসেবে আরও কিছুক্ষণ ব্যাট করে ২৫০ রানের মতো পুঁজি গড়তে পারতো দক্ষিণ আফ্রিকা! কিন্তু বৃষ্টির কারণে কোনও ফলই পাওয়া গেল না।

এরফলে তিন ম্যাচের সিরিজে সমতাতেই থাকলো দুই দল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ, ওয়েলিংটনে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩০৮, দ্বিতীয় ইনিংস: ২২৪/৬

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৪১

 

সূত্র: রাইজিংবিডি