লাইফ স্টাইল

বৃষের ভ্রমণ আনন্দদায়ক হবে, অসুস্থ হবেন সিংহ

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩। শুভ বার বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। সাংগঠনিক ও প্রশাসনিক গুণাবলি রয়েছে আপনার। নিজে নিয়মশৃঙ্খলা পছন্দ করেন, কাজে মেতে থাকতে চান। তাই অন্যদের সহজে উদ্বুদ্ধ করতে পারেন। যে কারো সামনে নিজের মত বলিষ্ঠভাবে তুলে ধরতে পারেন, সেই সঙ্গে প্রয়োগ করতে পারেন লেখনীশক্তি। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতিও রয়েছে আপনার অনুরাগ। জীবনে পেশাগত ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারেন। সম্মান ও সুনাম দুটোই আসতে পারে। তবে বেশ শক্তিশালী বৈরিতারও সম্মুখীন হতে পারেন আপনি।

 
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। গুরুত্বপূর্ণ কাজ সকালবেলায় শেষ করে নিন। ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। শরীর অসুস্থ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আপনজনরা শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

 
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মনের ভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। শরীর কিছুটা অসুস্থ হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মন ভালো থাকবে। বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের ভাব মনের মানুষের কাছে স্পষ্ট করে প্রকাশ করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। গৃহে আত্মীয়সমাগম হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শিল্পীদের কণ্ঠ সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীদের সহযোগিতা পাবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। আত্মীয়দের কারো সঙ্গে যোগাযোগ হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সুফল পাবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।

সূত্র: এনটিভি