সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ ২৪ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ এবং ৬ জিলহজ ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্র রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৫ মিনিটে।

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভ সংখ্যা ৫ ও ৮। শুভবার শনি ও বুধবার। শুভ রত্ন পান্না ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি আত্মসচেতন ও চাপা। প্রকাশ্যে না এসে নেপথ্যে কাজ করতে চান। আপনি কর্মঠ। অধ্যয়ন ও অনুধ্যানে আপনার কোনো ক্লান্তি নেই। জীবন সম্পর্ক আপনার দৃষ্টিভঙ্গি সিরিয়াস। তা ছাড়া পারিবারিক পরিস্থিতি প্রথম জীবনে আপনার লক্ষ্যে উপনীত হওয়ার পথে বাধা হতে পারে। তবে ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অন্যের প্রতি আচরণে সংযত থাকার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজন শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময় মোটামুটি অনুকূল থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মীয়দের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ে তাগাদা দিন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। বেহাত হওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। কোনো সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
সূত্র: এনটিভি









