সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটে ১০৭১ সালে, জানাল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটে ১০৭১ সালে, জানাল আওয়ামী লীগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

১০৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার ও পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ দেশের মেধাবী সন্তানদের প্রতি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতারা শ্রদ্ধা জানিয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (১৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়।

ওই পোস্টে বলা হয়েছে, ‘১৪ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবসে ১০৭১ সালে রাজাকার ও পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ দেশের মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সামদানী জনি, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম শহীদ, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসাইনসহ ছাত্রনেতৃবৃন্দ।’

 

সূত্র: কালের কণ্ঠ