সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন রাহাত খান

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন রাহাত খান

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) বাদ জোহর মিরপুরের বু্দ্ধিজীবী কবরস্থানে সমাহিত হন তিনি।

এর আগে জাতীয় প্রেস ক্লাবে জানাজা সম্পন্ন হয়েছে রাহাত খানের। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনর সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, বিএফইউজে’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া কাজল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাজ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়াসহ মরহুমের পরিবারের সদস্য ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন জানাজায়।

জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাব থেকে রাহাত খানের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় তাঁর সর্বশেষ কর্মস্থল ‘প্রতিদিনের সংবাদ’ কার্যালয়ে। এর পর বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় রাহাত খানকে।

 

সূত্রঃ কালের কণ্ঠ