সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বুকের রক্ত ঢেলে ছাত্ররা প্রমাণ করেছে তারা এ দেশের সুযোগ্য সন্তান

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
বুকের রক্ত ঢেলে ছাত্ররা প্রমাণ করেছে তারা এ দেশের সুযোগ্য সন্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সারা বিশ্ব মেনে নিয়েছে ১৯৫২ সালে ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে এ দেশে তাদের মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল। শুধু ভাষা আন্দোলন নয়; দেশে গণতন্ত্রের আন্দোলনে ছাত্র-ছাত্রীরা বুকের রক্ত ঢেলে দিয়ে পুনরায় ২০২৪ সালের ৫ আগস্ট প্রমাণ করেছে তারা এ দেশের সুযোগ্য সন্তান।

বৃহস্পতিবার বিকালে নরসিংদী-২ পলাশ নির্বাচনি আসনের আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা বিগত ১৭ বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবন দিয়েছি। সর্বশেষে ছাত্ররা যখন সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে যোগ দিয়েছে তখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্রদের যে গৌরব রয়েছে সেই গৌরব স্মরণ রেখে তাদের উচ্চশিক্ষায় সঠিকভাবে শিক্ষিত হয়ে এ দেশ পরিচালনা করার গুরুদায়িত্ব নিতে হবে বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. আইনুল হক মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক মিয়া, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

সূত্র: যুগান্তর