সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বি চৌধুরীর নেতৃত্বে গণভবনে যাবে যুক্তফ্রন্ট

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
বি চৌধুরীর নেতৃত্বে গণভবনে যাবে যুক্তফ্রন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে অংশ নেবে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র সোমবার বি চৌধুরীসহ যুক্তফ্রন্টের নেতাদের নামে পাঠানো হয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম।

বি চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে যারা থাকবেন তারা হলেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি চৌধুরী, মজহারুল হক শাহ চৌধুরী, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, এইচএম গোলাম রেজা, ডা. রফিকুল ইসলাম চৌধুরী,

সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেইন ঈসা,

জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত এবং লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।

ডা. রফিক চৌধুরী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত : এদিকে সাবেক বিএমএ নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত করা হয়েছে।

দলটির প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী তাকে এ পদে নতুন নিয়োগ দেন। রফিকুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারায় যোগ দেন।