বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় এক নারীকে বিয়ের প্রলোভনে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা শামিনুর রহমানের নামে বাঘা থানায় এ মামলাটি দায়ের করা হয়।

ঘটনার দুইদিন পর আজ বুধবার সকালে নারীকে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০ বছর বয়সের এক নারীর সাথে ৫ বছর যাবৎ প্রেম করে আসছিল সিঙ্গাপুর ফেরত যুবক উপজেলার আলাইপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শামীনুর রহমান (২৮)।
শামীনুর রহমান চার মাস আগে দেশে ফিরলে তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্ত সে পরিবারের ভয়ে টালবাহনা করতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে মেনে নিবেনা জেনেও এই নারীকে ১৪ নভেম্বর বাড়িতে আসতে বলে। তার কথামতো এই নারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়িতে আসে। এ সময় শামীনুর রহমান, তার ভাই এনামুল হক, বাবা আমিরুল ইসলাম এই নারীকে বেধম মারপিট করে। পরে আমিরুল থানাতে খবর দিলে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে থানায় আনে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পরের দিন ১৫ নভেম্বর উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে এই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার দুই দিনপর বুধবার পুলিশ এই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।
এই নারী প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, শামীনুর রহমান দীর্ঘদিন থেকে বিয়ের লোভ দেখিয়ে বিভিন্নস্থানে যৌন হয়রানি করেছে। এমনকি আমার অন্যাত্রে বিয়ে হয়েছিল, সেখান থেকে তার কথামতো ছেড়ে নিয়েছি। আমি তাকে বিশ্বাস করতাম। আমার সাথে সে সিঙ্গাপুর থাকা অবস্থায় মোবাইলে নিয়োমিত যোগাযোগ রেখেছিল। তারপর চার মাস আগে দেশে আসার পর সে যখন যেখানে ডেকেছে, আমি সেখানে গিয়েছি। একাধিকবার আমার সাথে যৌন হয়রানি করেছে। কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে। আমি এর সুষ্ট বিচার চায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, এই বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীরা পলাতক রয়েছে বলেও ওসি জানান।
স/অ










