সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণ: জাবি শিক্ষার্থী গ্রেপ্তর

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণ: জাবি শিক্ষার্থী গ্রেপ্তর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়৷

 

আতাউল্লাহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। মামলার বাদী একই বিভাগের ছাত্রী।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্র ও আতাউল্লাহর সহপাঠীরা জানান, ২০১০-১১ শিক্ষাবর্ষে ওই বিভাগে ভর্তি হন আতাউল্লাহ ও ওই ছাত্রী। পরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। তবে ২০১৪ সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

 

গত সোমবার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে আতাউল্লাহর বিরুদ্ধে তাঁদের সম্পর্ক অস্বীকার ও তাঁকে শারীরিক-মানসিক নির্যাতনের লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সালিস বৈঠক করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

 

এ সময় প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় কোতোয়ালি থাকায় আতাউল্লাহকে সোপর্দ করা হয়। এরপর ওই ছাত্রী রাত সাড়ে ১০টায় কদমতলী থানায় বাদী হয়ে আতাউল্লাহর বিরুদ্ধে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করে মামলা করেছেন।

 

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, আতাউল্লাহকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো