সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বিয়ের অগ্রগতি দেখতে না পেয়ে বাগমারার স্কুলছাত্রীর আত্মহত্যা!

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
বিয়ের অগ্রগতি দেখতে না পেয়ে বাগমারার স্কুলছাত্রীর আত্মহত্যা!

বাগমারা প্রতিনিধি:
প্রেম ঘটিত কারণে রাজশাহীর বাগমারায় গলার ওড়নায় ঝুঁলে নিজ ঘরে আত্মহত্যা করেছে রিমা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

 

রিমা খাতুন উপজেলার চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। রিমা গনিপুর ইউনিয়নের যশোপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকেই  রিমার সাথে একই এলাকার চাঁন্দেরআড়া গ্রামের আঃ রাজ্জাক আকন্দের কলেজ পড়ুয়া ছেলে বাশার আলীর সাথে প্রেমের সম্পর্ক চলছিল। মোহনগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র বাশার মেয়েটিকে নিয়ে মাঝে মধ্যে পালিয়েও থাকতো। অবশেষে গত ৩ আগস্ট রিমাকে নিয়ে বাশার তার বাড়িতে ওঠে। বিষয়টি বাশারের পিতা আঃ রাজ্জাক জানতে পেরে বাগমারা থানার এসআই হুমায়নের সহযোগিতায় ওই দিন রাতে মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে রেখে আসে। মেয়েটিকে এসআই হুমায়ন কবির মেটিকে আশ্বস্ত করে দুই পরিবারের লোকজনের সম্মতিতে  তাদের তাদের বিয়ে দেওয়া হবে।
কিন্তু গত ১৫ দিনেও দুই পরিবারের সাথে বিয়ের ব্যাপারে কোন আলোচনায় হয়নি। রিমা বিয়ের অগ্রগতি না দেখে আজ দুপুরে নিজ কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

বাগমারা থানার (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।  এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

স/মি