পুঠিয়া প্রতিনিধি :
“হাতের মুঠোই হাজার বছর আমরা চলেছি সামনে” স্লোগানে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্যাপন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ শাখা।

বিরালদহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন থিয়েটার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধায় কেক কাটা হয়।
গ্রাম থিয়েটার বিড়ালদহ শাখার সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সংক্ষীপ্ত আলোচন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থীত ছিলেন বিড়ালদহ গ্রাম থিয়েটারের অন্নান্য সদস্যরা।
এর আগে থিয়েটারের উদ্দ্যোগে আবির খেলা, সাতার প্রতিযোগীতা, নাটিকা প্রদর্শণ, ফানুস উড়ানো সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
স/অ










