জাতীয়

বিস্ফোরকসহ জেএমবির ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে বিস্ফোরকদ্রব্যসহ তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট।

শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রাইজিংবিডি